কুড়িগ্রামে আবারও বন্যার শঙ্কা 

কুড়িগ্রাম প্রতিনিধি
২৯ জুন ২০২২, ১২:৩৩আপডেট : ২৯ জুন ২০২২, ১২:৩৩

বন‌্যার ধকল সাম‌লে না উঠ‌তেই উত্ত‌রের জেলা কু‌ড়িগ্রা‌মের সবক‌টি নদনদীর পা‌নি ফের বাড়‌তে শুরু ক‌রে‌ছে। গত ১২ ঘণ্টায় ধরলা নদীর পা‌নি জেলার ফুলবাড়ী উপ‌জেলার শিমুলবাড়ী প‌য়ে‌ন্টে ৪২ সে‌ন্টি‌মিটার বৃ‌দ্ধি পে‌য়ে ‌বিপৎসীমার ১২ সে‌ন্টি‌মিটার ওপর দি‌য়ে প্রবা‌হিত হ‌চ্ছে। বাড়তে শুরু করেছে ব্রহ্মপুত্র, দুধকুমার ও তিস্তাসহ সবকটি নদনদীর পানি। ফলে এসব নদনদী অববাহিকার নিম্নাঞ্চলে আবারও বন্যা পরিস্থিতির আশঙ্কা করছেন স্থানীয়রা। 

তবে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, উজানে ভারী বৃষ্টিপাতের ফলে তিস্তা অববাহিকার নিম্নাঞ্চল প্লাবিত হ‌য়ে বন‌্যার ঝুঁ‌কি থাকলেও অন্যান্য নদনদী অববাহিকায় বন্যা পরিস্থিতি সৃষ্টির পূর্বাভাস নেই। 

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বরাতে পাউবো জানায়, ভারতের হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের কারণে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা তিস্তা অববাহিকা বন্যার জন্য ঝুঁকিপূর্ণ। এই নদীর পানি সমতলে বৃদ্ধি পেয়ে বিপৎসীমার কাছাকাছি অবস্থান করতে পারে। 

ত‌বে বাস্তবতা কিছুটা ভিন্ন। তিস্তার পা‌নি বৃ‌দ্ধির হা‌র জেলার অন‌্যান‌্য নদনদীর পা‌নি বৃ‌দ্ধির তুলনায় অ‌নেকটাই ধীর। সকাল ৬টায় কাউ‌নিয়া প‌য়ে‌ন্টে এই নদীর পানি বিপৎসীমার ৪১ সে‌ন্টি‌মিটার নিচ দি‌য়ে প্রবা‌হিত হ‌চ্ছিল। গত ১২ ঘণ্টায় এই নদীর পা‌নি প্রবাহ সমত‌লে মাত্র ২ সে‌ন্টি‌মিটার বে‌ড়ে‌ছে।

পাউবো জানায়, বুধবার (২৯ জুন) সকাল ৬টা পর্যন্ত গত ১২ ঘণ্টায় ধরলা নদীর পানি সেতু পয়েন্টে ৩৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। একই সময়ে ব্রহ্মপুত্রের পানি নুনখাওয়া পয়েন্টে ১৫ সেন্টিমিটার এবং চিলমারী পয়েন্টে ৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার যথাক্রমে ৮৭ ও ৬৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। একইভাবে বাড়‌ছে দুধকুমার ন‌দের পা‌নি। 

পাউ‌বোর কু‌ড়িগ্রা‌মের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন ব‌লেন, তিস্তা অববা‌হিকায় বন‌্যার পূর্বাভাস র‌য়ে‌ছে। সদ‌রের সেতু প‌য়ে‌ন্টে ধরলার পা‌নি বিপৎসীমার কাছাকা‌ছি কিংবা বিপৎসীমা অ‌তিক্রম কর‌তে পা‌রে। ফলে এসব নদনদী অববা‌হিকার নিম্নাঞ্চলে বন‌্যা প‌রি‌স্থি‌তি সৃ‌ষ্টি হতে পা‌রে।

 

/এএম/
সম্পর্কিত
সাত নদীর পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা
বন্যা-জলাবদ্ধতায় ফসলহানি: হাওর রক্ষায় টেকসই পরিকল্পনার আহ্বান
‘পানিতে পচে গেলো কষ্টের ফসল, সারা বছর খাবো কী’
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম