সাড়ে ৩ ঘণ্টা আটকে থাকার পর ছাড়লো দোলনচাঁপা এক্সপ্রেস

গাইবান্ধা প্রতিনিধি 
০৪ জুলাই ২০২২, ১৯:০০আপডেট : ০৪ জুলাই ২০২২, ১৯:০০

ইঞ্জিন বিকল হয়ে গাইবান্ধা রেলওয়ে স্টেশনে আটকে পড়ার সাড়ে তিন ঘণ্টা পর দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে গেছে। রিলিফ ইঞ্জিন সংযোগ দেওয়ার পর ট্রেনটি সোমবার (৪ জুলাই) বিকাল সোয়া ৫টার দিকে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।

গাইবান্ধা স্টেশন মাস্টার (দায়িত্বরত) মো. আব্দুর রশিদ জানান, লালমনিরহাট থেকে একটি রিলিফ ইঞ্জিন বিকাল ৫টার দিকে গাইবান্ধা স্টেশনে এসে পৌঁছায়। এরপর ইঞ্জিনটি বিকল ইঞ্জিনের সঙ্গে সংযোগের পর নির্দিষ্ট গন্তব্য পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি। দীর্ঘ সময় ট্রেনটি স্টেশনে আটকা থাকলেও অন্য ট্রেন চলাচলে সমস্যা হয়নি।

এর আগে, দুপুর পৌনে ২টার দিকে গাইবান্ধা স্টেশনের ১ নম্বর লাইনের ওপর আটকে পড়ে ৭৬৭ আপ দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি। সান্তাহার স্টেশন থেকে ছেড়ে আসা ট্রেনটি গাইবান্ধা স্টেশনে এসে চার মিনিট যাত্রাবিরতি দেয়। কিন্তু হঠাৎ করে ইঞ্জিন বিকলের কারণে আটকা পড়ে।

অনেক চেষ্টা করেও ইঞ্জিন সচল না হওয়ায় বিষয়টি লালমনিরহাট রেলওয়ে কর্তৃপক্ষকে অবহিত করা হয়। পরে সেখান থেকে রিলিফ ইঞ্জিন গাইবান্ধায় পৌঁছালে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়।

হঠাৎ ইঞ্জিন বিকলের ফলে দীর্ঘ সময় অপেক্ষায় থেকে দুর্ভোগে পড়েন ট্রেনের শত শত যাত্রী।

/এমএএ/
সম্পর্কিত
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
টঙ্গী স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের