ভাড়া নিয়ে বিরোধ, হেলপারের ধাক্কায় চাকার নিচে যাত্রী

গাজীপুর প্রতিনিধি
০৭ জুলাই ২০২২, ১৪:১৬আপডেট : ০৭ জুলাই ২০২২, ১৪:১৬

গাজীপুরে হেলপারের (চালকের সহযোগী) ধাক্কায় ছিটকে পড়ে বাসচাপায় সায়েম হোসেন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৭ জুলাই) সকাল সাড়ে ৯টায় মহানগরীর শিববাড়ি মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাসচালক ও তার এক সহযোগীকে আটক করেছে পুলিশ।

নিহত সায়েম ময়মনসিংহের নান্দাইল উপজেলার আওলাপাড়া গ্রামের আবু সাঈদের ছেলে। তিনি গ্রিল ওয়ার্কশপে কাজ করতেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাঈদুর রহমান জানান, সায়েম মহানগরের জোড়পুকুর থেকে পশ্চিম বিলাসপুর যাওয়ার জন্য তাকওয়া পরিবহনের বাসে ওঠেন। পথে ভাড়া নিয়ে বাসের হেলপার হিরা মিয়ার সঙ্গে বাগবিতণ্ডা হয়। বাসটি শিববাড়ি মোড়ে পৌঁছালে সায়েমকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় হেলপার। এতে ওই বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সায়েম মারা যান।

তিনি আরও জানান, বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ জিএমপি হেড কোয়ার্টারের সামনে থেকে চালক শফিকুল ইসলাম (৩৬) ও হেলপার হীরা মিয়াকে (২৭) আটক করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে ব্যবস্থা: ডিএমপি কমিশনার
এবার বাড়লো লঞ্চের ভাড়া
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান