শেষ রাতে জাল তুলতেই মিললো ২৫ কেজির বাগাড়

রাজবাড়ী প্রতিনিধি
১৮ জুলাই ২০২২, ১৪:০১আপডেট : ১৮ জুলাই ২০২২, ১৪:০১

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীর মোহনার ৭নং ফেরিঘাটের নিচু এলাকা থেকে ২৪ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। রবিবার (১৭ জুলাই) ভোররাতে জেলে জয়নাল সরদারের জালে মাছটি ধরা পড়ে।

জেলে জয়নাল সরদার জানান, প্রতিদিনের মতো রবিবার রাতে তিনি পদ্মা নদীতে সহযোগীদের নিয়ে মাছ ধরতে যান। রাতে কোনও মাছ না ধরা পড়ায় নদীতে জাল ফেলে বসে থাকেন তারা। হঠাৎ ভোরের দিকে জালে জোরে একটা ধাক্কায় তারা বুঝতে পারেন বড় কোনও মাছ ধরা পড়েছে। পরে জালটি টেনে তুলতেই দেখেন বিশাল আকৃতির বাগাড় মাছটি ধরা পড়েছে। পরে মাছটি সকাল ৭টার দিকে বিক্রির জন্য দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখের কাছে নিয়ে আসেন। শাহজাহান শেখ মাছটি এক হাজার ১শ’ টাকা প্রতি কেজি দরে ২৭ হাজার ১৭০ টাকায় কিনে নেন।

শাহজাহান বলেন, ‘আমার দোকানে মাছটি বিক্রির জন্য আনলে উন্মুক্ত নিলামের মাধ্যমে ২৭ হাজার ১শ’ ৭০ টাকায় কিনে নিয়েছি। মাছটি বিক্রির জন্য ব্যবসায়ীদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করছি। মাছটি প্রতি কেজি ১২শ’ টাকা হলে বিক্রি করবো।’

/এমএএ/
সম্পর্কিত
‘সড়ক টেন্ডার’ দিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
২৩ গরুসহ পদ্মা নদীতে ভেসে যাওয়া ব্যাপারী এখনও উদ্ধার হয়নি
সর্বশেষ খবর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম