ব্রিজ ভেঙে খুলনা-চট্টগ্ৰাম আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ

শরীয়তপুর প্রতিনিধি
২৩ জুলাই ২০২২, ১৭:২২ আপডেট : ২৩ জুলাই ২০২২, ১৭:২২

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মহিষার জাইজাহার এলাকায় খালের ওপর নির্মিত বেইলি ব্রিজের দুটি ক্লামসহ পাটাতন ভেঙে খুলনা-চট্টগ্ৰাম আঞ্চলিক সড়কে যান যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। শনিবার ভোর ৫টার দিকে চট্টগ্রাম থেকে লোহার রডবোঝাই একটি ট্রাক বরিশালে যাওয়ার সময় উত্তর পাশের দুটি ক্লামসহ সেতুটির পাটাতন খুলে যায়।

এ ঘটনার পর থেকে ওই সড়কের উভয় পাশে আটকে আছে দেড় শতাধিক যাত্রী ও পণ্যবাহী যান। অনেক গাড়ি ডামুড্যা দারুল আমান ইউনিয়নের বাউইকান্দি এলাকায় গ্রামের রাস্তা দিয়ে চলাচল করছে। সকাল ১০টা থেকে সেতুটি মেরামতের কাজ শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ।

স্থানীয়রা জানান, দীর্ঘদিনের পুরনো বেইলি ব্রিজটি দিয়ে কোনও রকমে যান চলাচল করছিল। শনিবার সকালের দিকে ব্রিজের দুটি ক্লামসহ দুটি পাটাতন ভেঙে পড়ায় বাস, মিনিবাস, ট্রাকসহ বড় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

সাজনপুর এলাকার বাসিন্দা ইমরান জানান, এটি বছরে কয়েকবার ভাঙে। দুই বছরের বেশি সময় ধরে এখানে একটি ব্রিজের কাজ হচ্ছে, তবে সেই কাজ শেষ হচ্ছে না। এই বেইলি ব্রিজে মাঝে মাঝেই ভেঙে ভোগান্তির সৃষ্টি হয়।

সড়ক ও জনপথ বিভাগ জানায়, মহিষার বেইলি সেতুটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। শনিবার ভোরে রডবোঝাই ট্রাক পারাপারের সময় সেতুর ক্লামসহ পাটাতন ভেঙে পড়ে। উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্রেনের মাধ্যমে ক্লাম টেনে তুলে সেতু সংস্কারের কাজ শুরু হয়েছে। সেতুটি মেরামতে আরও ১৫ ঘণ্টা সময় লাগতে পারে।

শরীয়তপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী ভূঁইয়া রেদওয়ান রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের লোকজন সেখানে কাজ করছে। যেহেতু এটার ক্লাম ভেঙেছে তাই কাজ করতে একটু সময় লাগবে। ভোর রাতের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি