বরিশাল সিটি করপোরেশনের ১০ লাখ টাকার তার ঝালকাঠির পুকুরে

ঝালকাঠি প্রতিনিধি
২৬ জুলাই ২০২২, ১১:১১আপডেট : ২৬ জুলাই ২০২২, ১১:১১

সম্প্রতি বরিশাল সিটি করপোরেশনের পানি শোধনাগার থেকে চুরি হওয়া ১০ লাখ টাকা মূল্যের বৈদ্যুতিক তামার তার ঝালকাঠি থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ওই তার উদ্ধার করে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আলম জানান, ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের ইউপি সদস্য রিনা বেগমের বাড়ির (হাওলাদার বাড়ি) পুকুর থেকে ওই তার উদ্ধার করা হয়। তবে তার চুরির সঙ্গে জড়িত কাউকে এখনও গ্রেফতার করা যায়নি। বরিশালের এই তার কীভাবে ঝালকাঠির নলছিটির পুকুরে আসলো সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানায়, বরিশাল নগরীর রুপাতলীর ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের আনুমানিক ১৭ লাখ টাকা মূল্যের তামার তার সম্প্রতি চুরি হয়ে যায়। ওই ঘটনায় বরিশাল কোতয়ালি মডেল থানায় সিটি করপোরেশনের পানি সরবরাহ শাখার সহকারী তত্ত্বাবধায়ক (চ.দা.) সোহরাব হোসেন বাদী হয়ে গত ১৭ জুলাই একটি মামলা দায়ের করেন। মামলায় পানি শোধনাগারের নিরাপত্তাকর্মী আমিরুল ইসলামকে আসামি করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
লক্ষ্মীপুরে চুরির অপবাদে শিশুকে ইনজেকশন পুশ করে নির্যাতনের অভিযোগ
ধরা পড়েছে চোর, মুক্তি মেলেনি ‘আলামত’ গরুর!
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি