নারায়ণগঞ্জে পাটের গুদামে আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৬ আগস্ট ২০২২, ১২:৫১আপডেট : ০৬ আগস্ট ২০২২, ১২:৫১

নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় কুমুদিনি ওয়েল ফেয়ার ট্রাস্টের পাটের গুদামে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার (৬ জুলাই) সকাল সোয়া ১১টায় প্রতিষ্ঠানটির ছয় নম্বর পাটের গুদামে এ আগুন লাগে। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, গুদামের ভেতরে ২০-৩০ জন শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ গেটের সামনে তারা আগুন দেখতে পান। সে সময় শ্রমিকরা চিৎকার করে অন্য গেট দিয়ে বাইরে বেরিয়ে আসেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফীন জানান, সকাল সকাল ১১টা ১৭ মিনিটে গুদামে আগুন লাগে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি, তদন্তে বেরিয়ে আসবে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পরে বলা সম্ভব হবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম