করোনা উপসর্গে রামেক হাসপাতালে একজনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
০৬ আগস্ট ২০২২, ১৪:৩৮আপডেট : ০৬ আগস্ট ২০২২, ১৪:৩৮

করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে দ্বিজেন্দ্রনাথ চন্দ্র দাস (৬৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। শুক্রবার (৫ আগস্ট) দিবাগত রাতে হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

দ্বিজেন্দ্রনাথ রাজশাহী নগরীর বোয়ালিয়া থানা এলাকার বাসিন্দা।

শনিবার (৬ আগস্ট) বেলা ১২টায় রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে একজন রোগী মারা গেছেন। তিনি করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে দুই দিন আগে হাসপাতালে এসেছিলেন। স্বাস্থ্যবিধি মেনে তার মরদেহ সৎকারের পরামর্শ দেওয়া হয়েছে।

পরিচালক আরও জানান, ২৪ শয্যার রামেক করোনা ইউনিটে শনিবার সকাল ৯টা পর্যন্ত ভর্তি ছিলেন ১২ জন রোগী। তাদের মধ্যে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ছয় জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন পাঁচ জন। ভর্তি অন্য একজন করোনা নেগেটিভ। এই একদিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে যাননি কোনও রোগী। নতুন রোগীও ভর্তি নেই।

শুক্রবার রাজশাহী মেডিক্যাল কলেজ আরটিপিসিআর ল্যাবে জেলার তিন জনের নমুনা পরীক্ষা হয়েছে। তাদের  একজনের করোনা শনাক্ত হয়েছে। করোনার শনাক্তের হার ৩৩ দশমিক ৩৩ শতাংশ।

/এমএএ/
সম্পর্কিত
আমার সন্তানের হাম ছিল না, হাসপাতালে ভর্তির পর আক্রান্ত হয়
যেভাবে রাজশাহী থেকে সারা দেশে ছড়িয়ে পড়লো হাম
হামের চিকিৎসা: রাজশাহী মেডিক্যালে যা দেখা গেলো
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের