সাভারে নৌকা উল্টে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

সাভার প্রতিনিধি
০৭ আগস্ট ২০২২, ১৫:২৬আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১৫:২৬

ঢাকার সাভারে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে নৌকা ডুবে নিখোঁজ শিক্ষার্থী হৃদয় হোসেন মাহমুদের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

হৃদয় সাভার পৌর এলাকার ছায়াবীথি মহল্লার আলমাস আলীর ছেলে। তিনি সাভার সরকারি কলেজের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় সাত বন্ধু মিলে নৌকায় জাহাঙ্গীরনগর সোসাইটির একটি খালে বেড়াতে যান। পরে রাতে একটি নৌকায় উঠে হইচই শুরু করেন তারা। সে সময় নৌকা উল্টে গিয়ে সবাই খালের পানিতে পড়ে যান। অন্যরা সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হন হৃদয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল রবিবার সকালে ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রধান আবু বক্কর সিদ্দিক জানান, নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
নৌকা উল্টে এক শিশুর মৃত্যু, উদ্ধারে নেমে প্রাণ গেলো আরেকজনের
তিন দিনে সাভার ট্যানারি শিল্পনগরীতে ঢুকেছে ৫ লাখের বেশি চামড়া
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী