খামারে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ২ জনের

নাটোর প্রতিনিধি
০৮ আগস্ট ২০২২, ১৭:১৪আপডেট : ০৮ আগস্ট ২০২২, ১৭:১৪

নাটোরে হাঁস-মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্টে এক নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, সোমবার (৮ আগস্ট) সকালে ও বেলা ১১টার দিকে জেলার সিংড়া ও লালপুর উপজেলায় পৃথক ঘটনায় তাদের মৃত্যু হয়।

মৃত দুজন হলেন– লালপুর উপজেলার ওয়ালিয়া এলাকার ফুলবাড়ি গ্রামের সমর শিলের স্ত্রী রিনা রাণী শিল (৪৮) এবং সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের ছাতুয়া গ্রামের মছির উদ্দিনের ছেলে ইমান আলী (৬৫)।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী জানান, সোমবার সকালে জমি দেখে বাড়ি ফিরছিলেন কৃষক ইমান আলী। রাস্তার পাশে একই গ্রামের রমজান আলীর ছেলে কালাম হোসেনের হাঁসের খামারের চারপাশে তারকাটায় বিদ্যুৎ সংযোগ দেওয়া ছিল। সে সময় ওই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ইমান আলীর মৃত্যু হয়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠায় পুলিশ।

অপরদিকে, লালপুরের ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ফারুক জানান, রিনা রাণীর বাড়িতে মুরগির খামার আছে। সোমবার বেলা ১১টার দিকে ওই খামারে কাজ করতে গিয়ে আগে থেকেই শর্টসার্কিট হওয়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

 

/আরকে/এমএএ/
সম্পর্কিত
টেক‌নি‌শিয়ান ছাড়া সং‌যো‌গের চেষ্টা, বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে প্রাণ হারা‌লেন ২ যুবক
বৃষ্টির পানিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ব্যবসায়ীর মৃত্যু
কোরবানির পশুতে স্বস্তি, খরচে বাড়তি চাপ
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান