বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো শিশুর

নাটোর প্রতিনিধি
১০ আগস্ট ২০২২, ১৫:৪৬আপডেট : ১০ আগস্ট ২০২২, ১৫:৪৬

নাটোর সদর উপজেলার শিব্দুরগ্রাম নতুনপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে মনিরুল ইসলাম (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। স­­দর থানার ওসি নাছিম আহমেদ জানান, বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

মনিরুল ওই গ্রামের মুসার ছেলে। সে শিব্দুরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

নিহতের বাবা মুসা ও প্রতিবেশী মানিক জানান, নিজ বাড়িতে খেলার এক পর্যায়ে বিদ্যুতের মিটারের আর্থিং তার ধরলে বিদ্যুৎস্পৃষ্ট হয় মনিরুল। পরিবারের সদস্যরা নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জিএম প্রকৌশলী এমদাদুল হক জানান, বিষয়টি তিনি শুনেছেন। ঘটনাস্থলে প্রতিনিধি পাঠিয়ে খোঁজ খবর নেবেন।

ওসি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
৬ শিশুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ের কমিটি
মাজারের দিঘিতে কুমিরের টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের