নিরাপত্তা প্রহরীকে হত্যা: পার্কের মালিকসহ গ্রেফতার ৩

হিলি প্রতিনিধি
১১ আগস্ট ২০২২, ১৫:০৫আপডেট : ১১ আগস্ট ২০২২, ১৫:০৫

দিনাজপুরের ঘোড়াঘাটে মোজাম বিনোদন পার্কের নিরাপত্তা প্রহরী সবুজ শিকদারকে (২৫) গলা কেটে হত্যার ঘটনায় পার্কটির মালিক মোজাম্মেল হক মোজাম (৬৮) এবং তার জামাইসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা থেকে থানা পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেফতার করে ঘোড়াঘাট থানা পুলিশ।

গ্রেফতার মোজাম ঘোড়াঘাট উপজেলার বলগাড়ী বাজারের মৃত কফিল উদ্দিনের ছেলে। গ্রেফতার অপর দুই জন হলেন– পার্ক মালিকের জামাতা রাজু মিয়া (২৭) এবং পার্কের ম্যানেজার শাহীনুর রহমান শাহীন (৩২)।

বুধবার সন্ধ্যায় নিহত সবুজের বড় বোন সেলিনা বেগম বাদী হয়ে ওই পার্কের মালিকসহ চার জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম বলেন, ‘গ্রেফতার আসামিদের বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে। অপর এক আসামিকে গ্রেফতার এবং হত্যার রহস্য উদঘাটনে আমাদের কার্যক্রম চলছে।’

/এমএএ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের