পরিত্যক্ত বাড়ি থেকে শিশুর মরদেহ উদ্ধার

পাবনা প্রতিনিধি
১৬ আগস্ট ২০২২, ১৪:১২আপডেট : ১৬ আগস্ট ২০২২, ১৪:১২

পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গি গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৫ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত শিশুর নাম রোমিও (৮)। সে বালিয়াডাঙ্গি গ্রামের মাসুদ হোসেনের ছেলে এবং বালিয়াডাঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

মাথায় আঘাতের চিহ্ন দেখে পুলিশ ও স্বজনদের প্রাথমিক ধারণা, তাকে হত্যা করা হয়েছে। তবে, ঠিক কী কারণে রোমিওকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জুয়েল বলেন, ‘বাড়ি থেকে কিছুদুরে একটি পরিত্যক্ত বাড়িতে স্কুলছাত্র রোমিওর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ির টয়লেট থেকে তার মরদেহ উদ্ধার করে। রোমিওর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।’

তিনি আরও বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রোমিও হত্যার কারণ ও জড়িতদের খুঁজে বের করতে কাজ করছে পুলিশ। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’

রোমিওর বড় ভাই রকি হোসেন বলেন, ‘সোমবার সকাল থেকে রোমিও নিখোঁজ ছিল। সারাদিন তার খোঁজ না পেয়ে এলাকায় মাইকিংও করা হয়। মধ্যরাতে খবর আসে পার্শ্ববর্তী জনৈক মির্জা মশিউর রহমানের পরিত্যক্ত বাড়িতে তার লাশ পাওয়া গেছে।’ কারা কী কারণে তাকে হত্যা করেছে তা কিছুই বুঝতে পারছেন না জানান তিনি।

চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান খান বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। এত ছোট্ট শিশুকে কীভাবে হত্যা করলো দুর্বৃত্তরা। তাদের পরিবারের সঙ্গে কারও বিরোধও নেই। পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।’ জড়িতদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ