কক্সবাজার সৈকতে নিখোঁজ পর্যটকের লাশ ২ দিন পর উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
১৭ আগস্ট ২০২২, ১৪:১৪আপডেট : ১৭ আগস্ট ২০২২, ১৪:১৪

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটক আবদুল্লাহ আল মারুফের (২৪) মরদেহ দুই দিন পর উদ্ধার করেছেন লাইফগার্ড ও বিচকর্মীরা। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সমুদ্রের সুগন্ধা চ্যানেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মারুফ গাজীপুরের কাপাসিয়া এলাকার রেজাউল করিমের ছেলে। তিনি গাজীপুর মেট্রোপলিটন কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিচকর্মী সুপারভাইজার বেলাল উদ্দিন। তিনি জানান, গত ১৫ আগস্ট দুপুর দেড়টার দিকে কলাতলী পয়েন্ট থেকে নিখোঁজ হয় মারুফ। তারপর থেকে অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান মিলছিল না।

বুধবার সাড়ে ১২টার দিকে তার মরদেহ দেখতে পায় উদ্ধারকারী দল। উদ্ধারের পর মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও খবর: কক্সবাজার সৈকতে স্রোতে ভেসে গেছেন পর্যটক

/এমএএ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি