ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
২৭ আগস্ট ২০২২, ০৪:৩৯আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ১২:২৯

নোয়াখালীর সোনাইমুড়ীতে ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে কটূক্তির অভিযোগে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৬ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় ঢাকার নবাবপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শনিবার গ্রেফতার আসামিকে সাইবার নিরাপত্তা আইন মামলায় নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

গ্রেফতার স্বেচ্ছাসেবক দলের নেতার নাম মো. মাছুম ওরফে মাছুম লাদেন (২৮)। তিনি সোনাইমুড়ী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আবুল খায়েরের ছেলে এবং সোনাইমুড়ী পৌরসভা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-আহ্বায়ক।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ এ তথ্য নিশ্চিত করে জানান, মাছুম লাদেন নামে একটি ফেসবুক আইডি থেকে ২০১৮ সাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন মন্ত্রী ও এমপিদের নিয়ে কটূক্তি করে স্ট্যাটাস এবং ছবি প্রকাশ করা হচ্ছিল। সোনাইমুড়ী থানা পুলিশ মাছুমকে ঢাকার নবাবপুর এলাকা থেকে গ্রেফতার করে। শনিবার সকালে আসামিকে সাইবার নিরাপত্তা আইন মামলায় নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

/এমএএ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীকে নিয়ে ‘কটূক্তি’: জামিন পাননি এনসিপি থেকে অব্যাহতি পাওয়া সালাউদ্দিন
বগুড়ায় টাপেন্টাডল ট্যাবলেট ও হেরোইনসহ নারী গ্রেফতার
নতুন মামলায় গ্রেফতার দেখানোর আবেদন, আটকে গেলো সাবেক মেজর সাদিকের কারামুক্তি 
সর্বশেষ খবর
৩৬ ঘণ্টা পর ভেসে উঠলো স্কুলছাত্রী জুঁইয়ের লাশ
৩৬ ঘণ্টা পর ভেসে উঠলো স্কুলছাত্রী জুঁইয়ের লাশ
৭ ঘণ্টা ধরে থানায় আটক বৈষম্যবিরোধী নেতা মাহদী, পুলিশ বলছে সকালে সিদ্ধান্ত হবে
৭ ঘণ্টা ধরে থানায় আটক বৈষম্যবিরোধী নেতা মাহদী, পুলিশ বলছে সকালে সিদ্ধান্ত হবে
দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান
দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান
চোখে চোখ রেখে কথা বলার অভ্যাস কমছে? অজান্তেই করছেন যে ক্ষতি
চোখে চোখ রেখে কথা বলার অভ্যাস কমছে? অজান্তেই করছেন যে ক্ষতি
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
এয়ারটেল এখন ‘সার্কেল’
এয়ারটেল এখন ‘সার্কেল’
ঢাকায় ভূমিকম্প
ঢাকায় ভূমিকম্প