বঙ্গবন্ধু সাফারি পার্কে নতুন অতিথি ‘আনারকলি’

গাজীপুর প্রতিনিধি
২৮ আগস্ট ২০২২, ১৮:০৬আপডেট : ২৮ আগস্ট ২০২২, ১৮:০৯

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে শাবকের জন্ম দিয়েছে বেলকলি নামে একটি মা-হাতি। সাফারি পার্কে সদ্য জন্ম নেওয়া এ শাবকটির নাম রাখা হয়েছে আনারকলি। জন্মের পর মা ও শাবক সুস্থ রয়েছে। এ নিয়ে পার্কে হাতির সংখ্যা দাঁড়ালো নয়টি। সেগুলোর মধ্যে দুটি পুরুষ এবং সাতটি মাদি হাতি।

গত ৮ আগস্ট সকালে পার্কের প্রাকৃতিক পরিবেশে শাবকের জন্ম হলেও বিভিন্ন দিক বিবেচনা করে কর্তৃপক্ষ গণমাধ্যমকে বিষয়টি জানায়নি।

রবিবার সাফারি পার্কের প্রকল্প পরিচালক ইমরান আহমেদ জানান, প্রসবের সময় আনারকলির ওজন ছিল প্রায় ৬০ কেজি। একটি পূর্ণবয়স্ক হাতি সাধারণত চার হাজার থেকে পাঁচ হাজার কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে। সাধারণত হাতি তিন থেকে পাঁচ বছর পর পর একটি করে শাবকের জন্ম দেয়। ১৮-২০ বছরে হাতি প্রজননে সক্ষম হয়। তাদের গর্ভকালীন সময় ২০-২২ মাস। হাতি শাবক সাধারণত সাড়ে তিন বছর থেকে চার বছর পর্যন্ত মায়ের দুধ পান করে। হাতির গড় আয়ু ১০০ বছর। ২০১৮ সালের ৫ জুন পার্কের প্রাকৃতিক পরিবেশে মা হাতি বেলকলি আরও একটি হাতি শাবকের জন্ম দিয়েছিল। তার নাম রাখা হয়েছিল ফুলকলি। সে এখন পরিণত হয়ে উঠছে।

পার্কের প্রকল্প পরিচালক আরও জানান, বাচ্চাসহ মা হাতিটি আলাদা করে রাখা হয়েছে। বাচ্চা আনারকলি মায়ের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে এবং মায়ের তত্ত্বাবধানে রয়েছে। নিরাপত্তার কথা বিবেচনা করে সেখানে পর্যটকদের যাতায়াত সীমিত রাখা হয়েছে। প্রতিদিন মা হাতিকে ২০ কেজি কলাগাছ, ৫০ কেজি মিষ্টি কুমড়া, ৫ কেজি আখ, ১০ কেজি গাজর ও ভাতের জাউসহ তৃণ জাতীয় খাবার দেওয়া হচ্ছে। জন্মের পর মা ও শাবকের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশে হাতির সংখ্যা কমার মধ্যে সাফারি পার্কের প্রাকৃতিক পরিবেশে হাতি শাবক জন্ম হওয়া আনন্দের বিষয়।

/এমএএ/
সম্পর্কিত
বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন
সুস্থ হয়ে উঠছে সুন্দরবনে ফাঁদে আটকে পড়া সেই বাঘটি
বনানীতে ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করলেন তারেক রহমান
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের