গাছের ডাল কাটতে গিয়ে প্রাণ গেলো বিদ্যুৎস্পৃষ্টে

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২২, ১৮:১৯আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ১৮:১৯

মুন্সীগঞ্জের সিরাজদিখানে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হক (৪৫) নামে এক দিনমজুর মারা গেছেন। সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের উত্তর মধ্যপাড়া গ্রামের উত্তর দিঘির পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

মৃত আব্দুল হক উত্তর মধ্যপাড়া গ্রামের মৃত সিদ্দিক তালুকদারের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিরাজদিখান ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো. মনির। তিনি বলেন, ‘আমরা ৯৯৯ মাধ্যমে কল পেয়ে ঘটনাস্থলে এসে দেখি গাছের ডাল কাটতে গিয়ে একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই গাছে ঝুলে আছে। আমরা তার লাশ উদ্ধার দুপুরে পুলিশের কাছে হস্তান্তর করেছি।’

সিরাজদিখান পুলিশ পরিদর্শক তদন্ত আজগর হোসেন বলেন, ‘আব্দুল হক উত্তর মধ্যপাড়া গ্রামের উত্তর দিঘির পাড়া এলাকার কুদ্দুস শেখের কড়ই গাছের ডাল কাটতে যান। এ সময় গাছের নিচে থাকা পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইন থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পুলিশ লাশের সুরতহাল করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী