বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেলো মৎস্যজীবীর

গোপালগঞ্জ প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২২, ১৯:১৪আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ১৯:১৪

গোপালগঞ্জের কোটালীপাড়ায় অবৈধভাবে নেওয়া বিদ্যুৎ সংযোগের তারে জড়িয়ে বাদশা মল্লিক (৪৫) নামে এক মৎস্যজীবীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। কোটালীপাড়া থানার এসআই জসিম উদ্দিন জানান, শুক্রবার (৯ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার কান্দি ইউনিয়নের বানারঝোড় গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বাদশা ওই গ্রামের আকু আলী মল্লিকের ছেলে।

বাদশা মল্লিকের ছেলে সাকিব মল্লিক বলেন, ‘গত শুক্রবার রাতে আমার বাবা বাদশা মল্লিক বড়শি দিয়ে মাছ ধরার জন্য বাড়ির পাশে বিলে যান। রাতে বাড়ি ফিরে না এলে আমরা আজ (শনিবার) সকালে তাকে চারিদিকে অনেক খোঁজাখুঁজি করি। একপর্যায়ে তোফাজ্জেল ফকিরের বাড়ির পাশে পানিতে বিদ্যুতের তারে জড়িয়ে মৃত অবস্থায় ভাসতে দেখি। এরপর আমি এলাকার লোকজনকে খবর দিই। এলাকার লোকজন বর দিলে পুলিশ এসে আমার বাবার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।’

কোটালীপাড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম সাখাওয়াত হোসেন বলেন, ‘অবৈধ সংযোগ বিছিন্ন করে আমরা তার উদ্ধার করে নিয়ে এসেছি। এ ব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা নেবো।’

নাম প্রকাশ না করা শর্তে ওই এলাকার এক ব্যক্তি বলেন, ‘বানারঝোড় গ্রামের তোফাজ্জেল ফকিরের বাড়ি থেকে পার্শ্ববর্তী করফা গ্রামের হাসিব তালুকদারের বাড়িতে অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়েছে। এ অবৈধ বিদ্যুতের তারে জড়িয়ে বাদশা ফকিরের মৃত্যু হয়েছে। আমরা এই অবৈধ সংযোগ বিচ্ছিন্নের জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।’

এসআই জসিম বলেন, ‘এ ঘটনায় অপমৃত্যু মামলা করে ময়নাতদন্তের জন্য লাশ গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম