সাংবাদিকদের ওপর হামলা: বিএমডিএ’র ২ কর্মচারী কারাগারে

রাজশাহী প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২২, ১৫:৫৩আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ১৫:৫৩

বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরাপারসন রুবেল ইসলামের ওপর হামলার ঘটনায় গ্রেফতার দুই আসামির জামিন মঞ্জুর না করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪-এ আসামিদের হাজির করা হলে আদালত এ নির্দেশ দেন।

রাজপাড়া থানার ওসি তদন্ত মাইদুল ইসলাম জানান, আদালতে আসামিপক্ষের আইনজীবী আসাদুল ইসলাম জামিন আবেদন করেন। এ সময় রাষ্ট্রপক্ষের হয়ে আদালতে আসামিদের জামিন না দিতে প্রার্থনা করেন কোর্টের উপ-পরিদর্শক (এসআই) শিখা। শুনানি শেষে বিচারক মোহাম্মদ ফয়সাল তারেক জামিন আবেদন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে দুপুর দেড়টার দিকে আসামিদের কারাগারে পাঠানো হয়।

এর আগে সোমবার ভোরে ঢাকার মোহাম্মদপুর থেকে ঘটনার ১৩ দিন পর জড়িতদের মধ্যে অন্যতম আসামি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) ভান্ডাররক্ষক মো. জীবন ও গাড়িচালক আব্দুস সবুরকে সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় গ্রেফতার করে রাজপাড়া থানা পুলিশ।

আসামিদের সকালে ঢাকা থেকে রাজপাড়া থানায় নিয়ে আসা হয়। পরে তাদের রাজপাড়া থানা থেকে সকালেই কোর্টে চালান দেওয়া হয়।

গত ৫ সেপ্টেম্বর পেশাগত দায়িত্ব পালনের সময় লাইভ সম্প্রচার চলাকালে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সংঘবদ্ধ হামলার শিকার হন এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরাপারসন রুবেল ইসলাম। এ ঘটনায় ৫ সেপ্টেম্বর রাতেই নগরীর রাজপাড়া থানায় বিএমডিএ’র নির্বাহী পরিচালক আব্দুর রশিদকে প্রধান আসামি করে সাত জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮-১০ জনের নামে মামলা দায়ের করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম