ব্রাহ্মণবাড়িয়ায় টিসিবির পণ্য বিতরণ কার্ডে মেয়রের ছবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২২, ১৪:০৫আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ১৪:০৫

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেনের ছবিসহ টিসিবির পণ্য বিতরণ কার্ড বিতরণ করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মঙ্গলবার সকালে ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম অডিটোরিয়ামে টিসিবির স্বল্পমূল্যে পণ্য বিতরণের কার্যক্রম শুরু হয়। সেখানে টিসিবির পণ্য নিতে আসা কার্ডধারীদের কাছে মেয়রের ছবিসহ কার্ড দেখা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, মেয়রের ছবি সম্বলিত কার্ড দিয়েই ক্রেতারের টিসিবির পণ্য সামগ্রী কিনেছেন।

টিসিবির পণ্য নিতে আসা মহছেনা বেগম সাংবাদিকদের বলেন, ‘মেয়রের ছবি সংবলিত কার্ড দিয়েই পণ্য কিনতে এসেছি।’

বাঞ্ছারামপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের কমিশনার নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘টিসিবির কার্ডে ছবি দেওয়ার বিষয়ে মন্তব্য করে কোনও ঝামেলায় জড়াতে চাই না। আমাকে মেয়রের ছবি সংবলিত কার্ড দেওয়া হয়েছে। আমি সেগুলো সুবিধাভোগীদের মধ্যে পৌঁছে দিয়েছি।’

কার্ডে ছবি থাকার বিষয়ে জানতে চাইলে বাঞ্ছারামপুর পৌরসভার মেয়র তফাজ্জল হোসেন সাংবাদিকদের বলেন, ‘এ ব্যাপারে আমি জানি না। কে বা কারা করেছে তাও জানি না। আমি গতকাল সারাদিন সভা-সমাবেশ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যস্ত ছিলাম। আজ সকালে বাঞ্ছারামপুর উপজেলা সমন্বয় কমিটির সভা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভা নিয়ে ব্যস্ত ছিলাম। কীভাবে কী হয়েছে জানি না।’ কার্ডে স্বাক্ষরটি তার কিনা জানতে চাইলে তিনি এ ব্যাপারে কোনও মন্তব্য না করে বিষয়টি এড়িয়ে যান।

বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একি মিত্র চাকমার সঙ্গে মোবাইল ফোনে একাধিক বার যোগাযোগের চেষ্টা করে ফোন রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি।

এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের দায়িত্বে থাকা উপ-পরিচালক (ডিডি, এলজি) জিয়াউল হক মীর বলেন, ‘বিষয়টি অবগত হয়েছি। ছবি দিয়ে তিনি এভাবে কার্ড বিতরণ করতে পারেন না। বিষয়টি আমরা ক্ষতিয়ে দেখবো।’

/এমএএ/
সম্পর্কিত
টিসিবির ট্রাক সেল: স্বল্প আয়ের পাশাপাশি মধ্যবিত্তদেরও অপেক্ষা
ব্রাহ্মণবাড়িয়ায় যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
আজ থেকে টিসিবির ট্রাক সেল শুরু, কত টাকায় মিলবে তিন পণ্য
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের