বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, একজন গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২২, ২০:২১আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ২০:২৫

বগুড়ার আদমদীঘিতে ১২ বছরের এক বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বিক্ষুব্ধ জনতা নয়ন চন্দ্র দাস (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের দিয়েছেন। আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা জানান, বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

বুধবার দুপুরে এ ঘটনার পর রাতেই ভিকটিমের বাবা আদমদীঘি থানায় অভিযুক্ত নয়নের বিরুদ্ধে মামলা করেছেন।

আদমদীঘি থানার ওসি জানান, ধর্ষণের শিকার শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া আদালতে তার ২২ ধারায় জবানবন্দি গ্রহণ করা হয়েছে।

মামলা সূত্র ও পুলিশ জানায়, ধর্ষণের শিকার শিশুর কৃষক বাবা বুধবার দুপুরে অন্যের জমিকে কীটনাশক প্রয়োগ শেষে বাড়িতে ফিরে দেখেন তার মেয়ে ঘরে নেই। অনেক খোঁজাখুঁজির পর তাকে সাবেক এক ইউপি চেয়ারম্যানের পরিত্যক্ত বাড়ির বারান্দায় দেখতে পাওয়া যায়। সেখানে একই গ্রামের অনিল চন্দ্র সরকারের ছেলে নয়ন চন্দ্র দাস তাকে ধর্ষণ করছিল। পালানোর চেষ্টা করলে জনগণ ধাওয়া করে নয়নকে আটক করেন। পরে তাকে আদমদীঘি থানা পুলিশে সোপর্দ করা হয়।

ওসি জানান, আসামিকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষা ও আদালতে ২২ ধারায় জবানবন্দি গ্রহণ করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম