জমিসংক্রান্ত বিরোধে সংঘর্ষ, ২ ভাই নিহত

মৌলভীবাজার প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২২, ০২:১৬ আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ০২:১৬

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় তোলাপুর এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের মধ্যে কমপক্ষে পাঁচ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় জানান, শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের তোলাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন– ওই গ্রামের নুর মিয়ার ছেলে হেলাল মিয়া (৪০) ও কাজল মিয়া (২২)।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন– জুবায়ের মিয়া (২৫), পংকি মিয়া (৬০), ইউপি সদস্য মো. লুৎফুর রহমান, ঝুনুর ও চেমাই দাস। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধ চলছিল ওই এলাকার রাজু দাশ ও ধীরু দাশের মধ্যে। এ নিয়ে শুক্রবার কথা কাটাকাটির একপর্যায়ে দুই পরিবারের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় এলাকার ইউপি সদস্য ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে তার ওপর হামলা করেন রাজু দাশের লোকজন। এ সময় ইউপি সদস্যের সঙ্গে থাকা হেলাল মিয়া ও কাজল মিয়া গুরুতর আহত হন। তাদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য মো. লুৎফুর রহমান বলেন, ‘ধীরু দাশ ও রাজু দাশের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধ মীমাংসার জন্য বহুবার সালিশ বৈঠক হয়েছে। সমাধান হয়নি। শুক্রবার রাজুর লোকজন জমি দখলে নিলে পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে যাই। তখন রাজুর লোকজন উত্তেজিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুজন নিহতসহ পাঁচ জন আহত হয়েছেন।’

রাজনগর থানার উপপরিদর্শক সুলেমান আহমদ জানান, বর্তমানে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

রাজনগর থানার ওসি বলেন, ‘এ ঘটনায় জড়িত তিন জনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।’

/এমএএ/
সম্পর্কিত
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
স্কুলে ঢুকে গুলি চালালো ১৬ বছরের কিশোর, ৩ শিশুসহ নিহত ৪
এবার ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, প্রাণ হারালেন ৫ জন
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক