চার হোটেলকে ৪৩ হাজার টাকা জরিমানা

হিলি প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২২, ১৫:৫৯আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ১৫:৫৯

দিনাজপুরের হিলিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের অপরাধে চারটি হোটেলকে ৪৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে হিলি বাজারের বিভিন্ন হোটেলে অভিযান চালিয়ে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুর এ আলম।

ইউএনও জানান, খাবারের হোটেলগুলোতে স্বাস্থ্যসম্মতভাবে খাবার তৈরি ও পরিবেশন হচ্ছে কিনা সেটি নিশ্চিতে অভিযান চালানো হয়েছে। এ সময় কিছু হোটেলের রান্নাঘর ও রান্নার পদ্ধতি খুবই অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশ পাওয়া গেছে। এ ছাড়া ফ্রিজে রান্না করা খাবার ও কাঁচা মাছ-মাংস একসঙ্গে সংরক্ষণ করা হচ্ছে। আবার কোথাও আয়োডিন বিহীন লবণে খাবার রান্না করে ভোক্তাদের কাছে পরিবেশন করা হচ্ছে। এসব অভিযোগে চারটি হোটেলকে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়াও আরও দুটি হোটেলকে ভবিষ্যতে আর যেন নোংরা বা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, পরিবেশন না করে সেজন্য সতর্ক করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সেন্টমার্টিনে নিষেধাজ্ঞা অমান্য করে রেস্তোরাঁ নির্মাণ, ব্যবহার হচ্ছে সরকারি মালামাল
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম