ভুয়া চিকিৎসকের এক বছরের কারাদণ্ড

গোপালগঞ্জ প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২২, ১৪:১৮আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১৪:১৮

গোপালগঞ্জে মিথ্যা পরিচয় দিয়ে রোগী দেখায় শামসুদ্দিন (৫০) নামে এক ভুয়া চিকিৎসককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৬ সেপ্টেম্বর) রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মামুন খান এ রায় প্রদান করেন।

শামসুদ্দিন গোপালগঞ্জ সদর উপজেলার গোলাবাড়িয়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আব্দুস সবুর।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘শামসুদ্দিন গোপালগঞ্জ শহরের চৌরঙ্গী এলাকার শরীফ ডায়গনস্টিক সেন্টারসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসকের মিথ্যা পরিচয় দিয়ে রোগী দেখে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ সাইদুজ্জামান জুয়েলকে সঙ্গে নিয়ে সোমবার সন্ধ্যায় শরীফ ডায়গনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০/২২-এর ১ ও ২ ধারায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।’

উল্লেখ্য, এ বছরেই অপর ঘটনায় একই অপরাধে শামসুদ্দিনকে অর্থদণ্ড দেওয়া হয়েছিল।

/এমএএ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম