চট্টগ্রামে ৫ ফুটবলারকে সংবর্ধনা

‘আঁরার মাইয়া, আঁরার গর্ব’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ সেপ্টেম্বর ২০২২, ১১:৩৬আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ১৩:১৫

দক্ষিণ এশিয়া নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ (সাফ) জয়ী বৃহত্তর চট্টগ্রামের পাঁচ ফুটবলারকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক আজাদী পত্রিকার পক্ষ থেকে বুধবার (২৮ সেপ্টেম্বর) জামালখান মোড়ে বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে এই সংবর্ধনা অনুষ্ঠান। এই অনুষ্ঠানের স্লোগান নির্ধারণ করা হয়েছে, ‘আঁরার মাইয়া, আঁরার গর্ব’।

বুধবার বেলা ১১টায় পাঁচ ফুটবলার ঢাকা থেকে চট্টগ্রাম এসেছেন। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানানো হয়। বৃহত্তর চট্টগ্রামের পাঁচ ফুটবলার হলেন– রাঙামাটির রুপনা চাকমা ও ঋতুপর্ণা চাকমা; খাগড়াছড়ি জেলার মনিকা চাকমা এবং যমজ দুই বোন আনাই মগিনী ও আনুচিং মগিনী।

আরও পড়ুন:  ঘর পাচ্ছে সাফজয়ী রুপনা চাকমার পরিবার

দৈনিক আজাদীর পক্ষ থেকে বলা হয়,  জমকালো আয়োজনের মাধ্যমে সম্মানিত করা হচ্ছে এই নারী ফুটবলারদের। সকালে ১১টায় শাহ আমানত বিমান বন্দরে অভ্যর্থনা জানানো হয় মনিকা-রুপনাদের। এরপর তারা অবস্থান করবেন নগরীর চট্টগ্রাম ক্লাবে। বিকাল সাড়ে ৩টায় মোটর শোভাযাত্রা যোগে চট্টগ্রাম ক্লাব থেকে অনুষ্ঠানস্থলে নিয়ে আসা হবে সাফজয়ী পাঁচ ফুটবলারকে। জামালখান মোড়ে মূল অনুষ্ঠান শুরু হবে বিকাল ৪টায়।

আরও খবর: অভাব-অনটন-টিটকিরিও দমাতে পারেনি তাদের

অনুষ্ঠানের শুরুতে পাঁচ ফুটবলারকে ফুলের মালা এবং উত্তরীয় পরিয়ে দেওয়া হবে। এরপর ফুটবলারদের উপহার তুলে দেবেন যথাক্রমে বিভাগীয় কমিশনার মোহাম্মদ আশরাফ উদ্দিন, পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়, জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ন্যাশনাল টিম কমিটি এবং উইম্যান উইংসের সদস্য, বিসিবি পরিচালক মনজুর আলম মঞ্জু। এরপর সংবর্ধিত পাঁচ ফুটবলারের হাতে তুলে দেওয়া হবে দৈনিক আজাদীর পক্ষ থেকে চেক।

সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে এবং শেষে থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

আরও পড়ুন: রুপনার মা চাইলেন ঘর, রাস্তা নেই ঋতুপর্ণার বাড়ির

/এমএএ/
সম্পর্কিত
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
নেপালের বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন আফঈদা
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী