ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রীদের বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ

কুমিল্লা প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২২, ১৪:০৯আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ১৪:১২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সংস্কারকাজ চলার কারণে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এই কারণে মহাসড়কের কুমিল্লার মাধাইয়া এলাকা থেকে ঢাকামুখী সড়ক একরকম বন্ধই বলা চলে। বুধবার সকাল থেকে ভোগান্তিতে পড়েছেন এই মহাসড়কের হাজার হাজার যানবাহনের যাত্রীরা। 

আরও খবর: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট 

সড়ক ও জনপদ বিভাগ কুমিল্লা সূত্রে জানা গেছে, গৌরীপুর এলাকায় সংস্কারকাজ চলছে। যে কারণে দেশের অর্থনীতির লাইফলাইন খ্যাত এই মহসড়কে তীব্র যানজট। ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার মানুষ। ভোগান্তি কমাতে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করছে সড়ক ও জনপদ বিভাগ (সওজ)। মহাসড়কের বিভিন্ন এলাকায় মাইকিং করে যানজটের ভোগান্তি এড়াতে ব্রাহ্মণবাড়িয়া সড়কসহ বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। বেশি সময় নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ারও অনুরোধ জানানো হয়েছে সওজের পক্ষ থেকে।

এদিকে সড়কের কোথাও যাত্রী ওঠানামা না করতে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে।

সওজের কুমিল্লার নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যেন মানুষের ভোগান্তি না হয়। সড়কের কাজ বন্ধ রাখলে ভোগান্তি আরও বাড়বে। তাই মানুষের জন্যই আমাদের এ কাজ। আমরা সড়ক ও জনপদ বিভাগের পক্ষ থেকে অনুরোধ করছি, সবাই যেন কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সড়ক দিয়ে যাতায়াত করেন।’

/এমএএ/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঈদের ছুটির শেষ দিনেও ফাঁকা রাজধানী, নেই যানজট
ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ, পদ্মা সেতুতে নেই যানজট
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম