স্বামী-স্ত্রী পরিচয়ে রাতে নেওয়া বাসায় সকালে মিললো নারীর লাশ  

পাবনা প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২২, ১৭:০৬আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১৭:০৬

পাবনার ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে সোনিয়া খাতুন (২৪) নামে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই নিহতের স্বামী পরিচয় দেওয়া রুবেল হোসেন পলাতক রয়েছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঈশ্বরদী পৌর এলাকার দুই নম্বর ওয়ার্ডের বাবুপাড়ার একটি বাড়ির দোতলার বারান্দা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, বুধবার রাতে স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেয় তারা। সকালে নারীর রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনার রহস‍্য উদঘাটনের চেষ্টা করছে পুলিশ।

নিহত সোনিয়ার বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুর থানার পৌর এলাকায় বলে জানা গেছে।

/এমএএ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী