হাজারীবাগে বাবার ছুরিকাঘাতে তরুণ নিহতের অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২৫, ০৯:০৩ আপডেট : ১৫ জুন ২০২৫, ০৯:০৩

রাজধানীর হাজারীবাগে বাবার ছুরিকাঘাতে এক তরুণ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। নিহত ওই তরুণের নাম রাহাবুল ইসলাম রাসেল (২০)। শনিবার (১৫ জুন) রাতে এ ঘটনা ঘটে। 

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা কে অবগত করা হয়েছে। 

নিহতের মামা হুমায়ুন বলেন, পারিবারিক বিষয়াদি নিয়ে তাদের মধ্যে ঝগড়াঝাঁটি হয়। রাসেল ও তার বাবা জুয়েল রানা পৃথক স্থানে হোটেলে কাজ করেন। রাসেলের মা ও খালা জর্ডান প্রবাসী। তিন ভাইয়ের মধ্যে রাসেল ছিল দ্বিতীয়। বাবা-ছেলে থাকতো হাজারীবাগ ঝাউচর এলাকায় ভাড়া বাসায়।

তিনি বলেন, দুজনেরই বিদেশ যাওয়ার কথা চলছিল। কিছুদিন আগে রাসেলের পাসপোর্ট করা হয়েছে। কে আগে যাবে, কাকে আগে নিয়ে যাবে, এসব নিয়ে রাসেলের মায়ের সঙ্গে তার বাবার ফোনে মধ্যে ঝগড়াঝাঁটি হয়। 

হুমায়ুনের অভিযোগ, এসব নিয়েই ঝগড়াঝাটির পরে বাবা এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ছেলের বুকে ছুরিকাঘাত করেন। পরে সেখানকার লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় লাইফ কেয়ার হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি বলেন, ‘খবর পেয়ে আমরা সেখানে গিয়ে তার মরদেহ দেখতে পাই।’

নিহত রাসেলের গ্রামের বাড়ি রংপুর জেলায়।

/এআইবি/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
অস্ত্র হাতে প্রতিমন্ত্রী অভিযান চালালে পুলিশ কী করবে 
কারাবন্দী সাবেক আইনমন্ত্রীসহ ৪ জন স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে
‘একুশের’ বইমেলা জানুয়ারিতে, ঐতিহ্যের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন
সর্বশেষ খবর
সাত সচিবসহ ৯ কর্মকর্তার রদবদল
সাত সচিবসহ ৯ কর্মকর্তার রদবদল
দেশের জ্বালানি নিরাপত্তায় রূপপুর ঐতিহাসিক মাইলফলক: সচিব
দেশের জ্বালানি নিরাপত্তায় রূপপুর ঐতিহাসিক মাইলফলক: সচিব
মন্ত্রিত্ব হারানোর গুঞ্জন, ইশরাক বললেন ‘গুজব’
মন্ত্রিত্ব হারানোর গুঞ্জন, ইশরাক বললেন ‘গুজব’
কক্সবাজারে রিসোর্টে আগুন: তুহিন-তার স্ত্রী ও দুই সন্তান কোথায়?
কক্সবাজারে রিসোর্টে আগুন: তুহিন-তার স্ত্রী ও দুই সন্তান কোথায়?
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান