অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে শিশু নিহত 

মৌলভীবাজার প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২২, ১১:২৯আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ১১:২৯

মৌলভীবাজারের জুড়ী উপজেলার জুড়ী-ফুলতলা সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইশরাত জাহান তায়বা (৬) নামে এক শিশুর নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন কমপক্ষে পাঁচ জন।
বুধবার (৪ অক্টোবর) রাত ৯টার দিকে জুড়ী-ফুলতলা সড়কের সাগরনাল ইউনিয়নের (বেইলি ব্রিজ) উত্তর বড়ডহর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু ইশরাত ফুলতলা ইউনিয়নের বিরইনতলা এলাকার দুধু মিয়ার মেয়ে।
আহতরা হলেন- নিহত শিশুর মা সামিয়া বেগম ও বাবা দুধু মিয়া, সিএনজিচালক হোসেন আহমদ (২২), মোটরসাইকেল চালক ইদ্রিস আলী (৩৮), আল আমিন (৩৫)। 
আহতরা জুড়ী  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক  চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুদু মিয়া স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে পার্শ্ববর্তী বড়লেখা উপজেলার আজিমগঞ্জ এলাকার শ্বশুরবাড়ি থেকে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ৮টার দিকে উত্তর বড়ডহর এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি উল্টে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ইশরাত জাহান তায়বার ঘটনাস্থলে মৃত্যু হয়। 
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, ‌‌`সিএনজি অটোরিকশা উল্টে শিশু ইশরাত নিহত হয়। পরিবারের পক্ষ থেকে থানায় কোনও অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।'

/এমএএ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
৬ শিশুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ের কমিটি
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান