সীমান্তের শূন্যরেখায় যুবককে গুলি করে হত্যা

সাতক্ষীরা প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২২, ১১:৪৪আপডেট : ০৯ অক্টোবর ২০২২, ১১:৪৪

সাতক্ষীরা সীমান্তের শূন্যরেখায় গুলিতে হাসানুজ্জামান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। পরিবারের দাবি, বিএসএফের গুলিতে তিনি নিহত হয়েছেন। রবিবার ভোররাত ৩টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্তের খইতলা এলাকায় এ ঘটনা ঘটে।

হাসানুজ্জামান সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ কুশখালি গ্রামের মক্তব মোড়ের হায়দার আলীর ছেলে।

হায়দার আলী জানান, শনিবার রাত ১০টার দিকে হাসানুজ্জামান তার কাছে কিছু টাকা চান।  কাছে টাকা না থাকার কথা বলায় হাসান পার্শ্ববর্তী বাজারে চায়ের দোকানে যাচ্ছেন বলে চলে যান। পরে খৈতলা সীমান্তের শূন্যরেখায় ভারতের দুবলী ক্যাম্পের বিএসএফ হাসানকে গুলি করে ফেলে রেখে গেছে বলে তিনি রবিবার ভোর ৫টার দিকে মোবাইল ফোনে খবর পান। স্থানীয়রা তাকে রবিবার ভোর ৬টা ১০ মিনিটে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। সদর হাসপাতালের জরুরি বিভাগের  চিকিৎসক তাকে খুলনা ৫০০ শয্যা হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। সেখান থেকে অ্যাম্বুলেন্সে খুলনায় নিয়ে যাওয়ার পথে সকাল ৭টা ২০ মিনিটে ডুমুরিয়া এলাকায় হাসান মারা যান।

নিহত হাসানের শ্বশুর সদর উপজেলার ঘোনা মোল্লাপাড়ার সাইফুল ইসলাম জানান, তার জামাই ভারতীয় চোরাই পণ্য আনা-নেওয়ার জন্য ‘পাসিংম্যান’ হিসেবে কাজ করতেন। পাঁচ মাসের এক সন্তানের বাবা হাসান।  এক সপ্তাহ আগে তাকে পুলিশে ধরার পর ছেড়েও দিয়েছিল। শনিবার রাতে হাসান ভারতীয় পণ্য বাংলাদেশে আনার জন্য পাসিংম্যানের দায়িত্ব পালন করতে সীমান্তে অবস্থান করছিলেন। দুবলী ক্যাম্পের বিএসএফ তাকে গুলি করেছে বলে তিনি জেনেছেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আশরাফুল ইসলাম জানান, হাসানের পেটের ডান দিকে গুলিবিদ্ধ হন। খুলনায় নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা-৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, সীমান্তে গুলিবিদ্ধ হয়ে হাসানের মৃত্যুর ব্যপারে বিএসএফের কাছে জানতে চাইলে তারা অস্বীকার করেছে। এ বিষয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ান পর্যায়ে পতাকা বৈঠক কিছুক্ষণ পর কালিয়ানি শূন্যরেখায় শুরু হবে। নিহত হাসান অবৈধপথে আনা ভারতীয় পণ্য পাসিংয়ের কাজ করতেন বলে তিনি নিশ্চিত হয়েছেন।

/এমএএ/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
সীমান্ত ইস্যুতে মন্তব্য করে তোপের মুখে নেপালের প্রধানমন্ত্রী, পদত্যাগ দাবি
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম