ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে শ্রমিকের মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি
১১ অক্টোবর ২০২২, ২১:০১আপডেট : ১১ অক্টোবর ২০২২, ২১:০৪

মেহেরপুরে পাখিভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে নাজমা খাতুন নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সাহেবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নাজমা গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের আসমত আলীর মেয়ে।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানিয়েছেন, নাজমা গাংনী এলজিইডির আর-ই-আর-এম-ই প্রকল্পের শ্রমিক হিসেবে কাজ করতেন। মঙ্গলবার সকালে পাখিভ্যানে করে অন্য শ্রমিকদের সঙ্গে প্রশিক্ষণের জন্য নওদাপাড়া এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে সাহেবনগর এলাকায় ভ্যানের চাকায় ওড়না জড়িয়ে গেলে সড়কের ওপর ছিটকে পড়ে মারাত্মক আহত হন নাজমা। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে বামন্দীর একটি বেসরকারি ক্লিনিকে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাজমার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে গেছেন স্বজনরা।

/এমএএ/
সম্পর্কিত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের