ইউপি নির্বাচনে ২ প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

টাঙ্গাইল প্রতিনিধি
১২ অক্টোবর ২০২২, ০৯:৪৬আপডেট : ১২ অক্টোবর ২০২২, ০৯:৪৬

টাঙ্গাইলের গোপালপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট কেন্দ্রের সামনে আওয়ামী লীগ এবং বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। বুধবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার হেমনগর ইউনিয়নের হেমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে পাঁচ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৭টার দিকে আওয়ামী লীগ প্রার্থী আনিসুর রহমান তালুকদার হীরা ও বিএনপির স্বতন্ত্র প্রার্থী গোলাম রোজের সমর্থকরা হেমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। এ সময় উভয় পক্ষের মাঝে উত্তেজনা সৃষ্টি হলে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকদের দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা গেছে।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, ‘কেন্দ্রে এজেন্ট দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যথাসময়ে ভোটগ্রহণ শুরু হয়েছে।’

প্রসঙ্গত, উপজেলার হেমনগর ও ঝাউয়াইল ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ চলছে। নির্বাচনে চেয়ারম্যান পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া সাধারণ সদস্য পদে ৭৮ জন এবং সংরক্ষিত পদে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ৫৮ হাজার ৬৮৪ জন।

/এমএএ/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
হবিগঞ্জে মধ্যরাতে সংঘর্ষে জড়ালো ৪ গ্রাম, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী