নিখোঁজের ৩ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২২, ১৬:১৩আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ১৬:১৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিখোঁজের তিন দিন পর আলী হাসান মারফত (১১) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মোবারকপুর ইউনিয়নের গোয়াবাড়ী চাঁদপুর এলাকার একটি আমবাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

আলী হাসান মারফত উপজেলার চককীর্তি  ইউনিয়নের পিরানটোলা গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে। 

শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ জানান, সকালে আমবাগানে একটি শিশুর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি আরও জানান, প্রাথমিভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে শিশুটিকে হত্যা করা হয়েছে। অপরাধী শনাক্তে পুলিশের পাশাপাশি গোয়েন্দা সদস্যরাও মাঠে কাজ কাজ শুরু করেছেন। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিহত শিশুর চাচা আকবর হোসেন জানান, তার ভাতিজা আলী হাসান মারফত ১০ অক্টোবর সকাল থেকে নিখোঁজ হয়। এ ঘটনায় শিশুটির পরিবার শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করে।

/এমএএ/
সম্পর্কিত
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের