১২৫ কেজি ইলিশ জব্দ

মানিকগঞ্জ প্রতিনিধি          
২২ অক্টোবর ২০২২, ১৭:৪৮ আপডেট : ২২ অক্টোবর ২০২২, ১৭:৫৩

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অভিযোগে মানিকগঞ্জের শিবালয় এবং দৌলতপুর উপজেলার পদ্মা ও যমুনা নদীতে অভিযান চালিয়ে দেড় লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতে ৮৮ হাজার টাকা জরিমানা এবং ১২৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান খান এবং দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার পৃথকভাবে অভিযান পরিচালনা করে এই কারেন্ট জাল ও ইলিশ মাছ জব্দ এবং জরিমানা করেন।

সংশ্লিষ্ট সূত্র মতে, শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নিষেধাজ্ঞা অমান্য করে শিবালয়ের পদ্মা ও যমুনা নদীতে ইলিশ মাছ ধরার অভিযোগে ১১ জেলেকে আটক করে ৫৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করেন শিবালয়ের সহকারী কমিশনার (ভূমি)। তিনি জানান,  নিষেধাজ্ঞা ভঙ্গ করে নদীতে মাছ ধরায় ২৩ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১১ জনকে ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ১২ জনকে ছেড়ে দেওয়া হয়। অভিযানে প্রায় ৫০ হাজার মিটার কারেন্ট জাল এবং আনুমানিক ১৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দ কারেন্ট জাল ধ্বংস করা হয় এবং  ইলিশ মাছ গুলো স্থানীয় একটি মাদ্রাসায় বিতরণ করা হয়।

এদিকে, শুক্রবার গভীর রাত থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার যমুনা নদীতে অভিযান পরিচালনা করে ৭ জনকে ৩৫ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া, এক লাখ মিটার কারেন্ট জাল এবং ১১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দ কারেন্ট জাল ধ্বংস করা হয় এবং ইলিশ মাছ ৪টি মাদ্রাসায় এতিমদের মাঝে বিতরণের জন্য হস্তান্তর করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
আজ রাত থেকে সমুদ্র-নদীতে ইলিশ ধরা বন্ধ
ইলিশ অভিযানের আগে জেলেদের হুমকি, আতঙ্কে মৎস্য কর্মকর্তারা
ইলিশের দামে বড় লাফ, কেজিতে বেড়েছে ৩০০ টাকা
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি