প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে শিক্ষকদের ক্লাস বর্জন

কুড়িগ্রাম প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২২, ১৮:২৫আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ১৮:২৫

কুড়িগ্রামের রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে তাকে অপসারণের দাবিতে ক্লাস বর্জন কর্মসূচি শুরু করেছেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কর্মচারীরা। রবিবার সকাল থেকে এ কর্মসূচি পালন করেন শিক্ষকরা।

আন্দোলনকারী শিক্ষকরা বলেন, ‘প্রধানমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধার সন্তানদের নিয়ে কটূক্তি, জাল সনদ (বিপিএড) দিয়ে চাকরিতে যোগদান, অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অপরাধ করে আসছেন প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম। তিনি সহকারী শিক্ষকদের সঙ্গে অসদাচরণ এবং নারী শিক্ষকদের হয়রানি করেন। এসব অভিযোগে প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে ২০২১ সালে সব শিক্ষক-কর্মচারী গভর্নিং বডির সভাপতি বরাবর লিখিত অভিযোগ করলে সভাপতি ও ম্যানেজিং কমিটি প্রধান শিক্ষককে ছয় মাসের ছুটিতে পাঠায়। ছুটির মেয়াদ শেষ হলে গত ১৮ আগস্ট তিনি আবার বিদ্যালয়ে যোগদান করেন। কিন্তু আমরা এমন প্রধান শিক্ষক চাই না। আমরা তার অপসারণ চাই।’

সহকারী শিক্ষকরা জানান, অভিযুক্ত প্রধান শিক্ষক আশরাফুল ইসলামকে অপসারণের দাবিতে তারা পাঁচ দিনব্যাপী ক্লাস বর্জন কর্মসূচি গ্রহণ করেছেন। তাদের কর্মসূচির মধ্যে রয়েছে– আগামী ২৫ অক্টোবর কর্মববিরতিসহ বিদ্যালয়ের শহীদ মিনারে অবস্থান, ২৬ অক্টোবর কর্মবিরতিসহ ইউএনও অফিসের সামনে অবস্থান, ২৭ অক্টোবর কর্মবিরতিসহ সাংবাদিক সম্মেলন এবং ৩০ অক্টোবর কর্মবিরতিসহ প্রধান শিক্ষক অপসারণ না হওয়া পর্যন্ত বিদ্যালয়ের সামনে অবস্থান।

তবে নিজের বিরুদ্ধে বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন দাবি করেছেন অভিযুক্ত প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম। তিনি বলেন, ‘আমি আন্দোলনরত শিক্ষকদের ক্লাসে যাওয়ার অনুরোধ করেছি। কিন্তু তারা ক্লাসে যাননি। বিষয়টি জেলা প্রশাসকের কাছে তদন্তাধীন থাকায় আমি এ নিয়ে কোনও মন্তব্য করতে পারছি না।’

এদিকে, কার্য নির্বাহী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় গত পাঁচ মাস ধরে স্কুলটির শিক্ষক-কর্মচারীরা বেতন পাচ্ছেন না বলে জানান। তারা অবিলম্বে তাদের বেতন-ভাতা প্রদানের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান। 

/এমএএ/
সম্পর্কিত
এসএসসির প্রথম দিনে নকলের দায়ে ছয় শিক্ষার্থী ও এক পরিদর্শক বহিষ্কার
লটারি পদ্ধতি বাদ, ভর্তি অংশীজনের মতামতে
২০২৫ সালে নিয়োগ পাওয়া এমপিওভুক্ত শিক্ষকদের তথ্য চেয়েছে সরকার 
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের