ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

পিরোজপুর প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২২, ১৬:১৭ আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ১৬:১৭

পিরোজপুরে মামুন হাওলাদার (৫০) নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাঈদুর রহমান জানান, সোমবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নে ২নং ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে।

নিহত মামুন শিয়ালকাঠী ইউনিয়নের বাসিন্দা মেহনাজ হাওলাদারের ছেলে। তিনি কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আল মামুন বাড়ি থেকে বের হয়ে ভান্ডারিয়া উপজেলার লিংক সড়ক হয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যাচ্ছিলেন। পথে ভিটাবাড়িয়া ইউনিয়নের আজহারিয়া মাদ্রাসার সামনে পৌঁছালে হঠাৎ তার ওপর হামলা করে দুর্বৃত্তরা। তার বাঁ পা বিচ্ছিন্ন করে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে রাস্তার পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এসপি জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এমএএ/
সম্পর্কিত
মাছ চুরির সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
ইজিবাইকের হুটের সূত্র ধরে ৪ বছর পর চালক হত্যার রহস্য উদ্ঘাটন
হাসপাতালে যুবককে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার ২, এখনও ফেসবুকে সক্রিয় প্রধান আসামি
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব