গরু চুরির অভিযোগে গ্রেফতার ছাত্রলীগ নেত্রী জামিন পাননি

সাভার প্রতিনিধি
০৬ নভেম্বর ২০২২, ১৮:২৬আপডেট : ০৬ নভেম্বর ২০২২, ১৮:৩১

গরু চুরির অভিযোগে মামলায় সাভারের ছাত্রলীগ নেত্রী বাবলী আক্তার জামিন পাননি। রবিবার বিকালে আসামিপক্ষের আইনজীবী তার জামিনের জন্য আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন। এ নিয়ে দ্বিতীয় বারের মতো তার জামিন নামঞ্জুর করা হলো।

গরু চুরির অভিযোগে ছাত্রলীগ নেত্রী গ্রেফতার

বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর মতিউর রহমান। তিনি বলেন, ‘রবিবার আবারও আসামিপক্ষ জামিনের জন্য আবেদন করে। পরে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মুজাহিদুল তার জামিন নামঞ্জুর করেন।’

এর আগে গত বুধবার ভোরে সাভারের রেডিও কলোনি এলাকায় অভিযান চালিয়ে বাবলীকে গ্রেফতার করে পুলিশ। তিনি সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং সাভারের পৌর এলাকার নয়াবাড়ির বাদশা মিয়ার মেয়ে। বাবলী ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক।

মামলার সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর রাত সাড়ে ৩টার দিকে অজ্ঞাত ৪-৫ জন চোর ধামরাইয়ের আব্দুল লতিফের গোয়ালঘর থেকে আনুমানিক তিন লাখ টাকা মূল্যের দুটি গরু চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ৩০ অক্টোবর ধামরাই থানায় মামলা দায়ের করেন। এ মামলায় দুই আসামিকে গ্রেফতার করা হয়। তারা জিজ্ঞাসাবাদে এ চুরির ঘটনায় ছাত্রলীগ নেত্রী বাবলী জড়িত বলে স্বীকার করেন। পরে পুলিশ তাকে গরু চুরির মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায়।

/এমএএ/
সম্পর্কিত
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
লক্ষ্মীপুরে চুরির অপবাদে শিশুকে ইনজেকশন পুশ করে নির্যাতনের অভিযোগ
তিন দিনে সাভার ট্যানারি শিল্পনগরীতে ঢুকেছে ৫ লাখের বেশি চামড়া
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান