গরু চুরির অভিযোগে ছাত্রলীগ নেত্রী গ্রেফতার

সাভার প্রতিনিধি
০২ নভেম্বর ২০২২, ১৬:১৭আপডেট : ০২ নভেম্বর ২০২২, ১৬:১৭

ঢাকার ধামরাই থেকে চুরি হওয়া গরু নিজ বাড়িতে রেখে বিক্রির অভিযোগে বাবলী আক্তার নামে ছাত্রলীগের এক নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২ নভেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

এর আগে ভোরে সাভারের রেডিও কলোনি এলাকায় অভিযান চালিয়ে ওই ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার করে পুলিশ। তিনি ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক।

মামলা সূত্র ও পুলিশ জানায়, বিভিন্ন সময় ধামরাই এলাকা থেকে গরু চুরি হয়। বেশ কিছু দিন আগে কুল্লা ইউনিয়নের সিতি গ্রামে গরু চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় অজ্ঞাতদের আসামি করে থানায় একটি মামলা করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে। তাদেরর দেওয়া তথ্যের ভিত্তিতে এই ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার করা হয়।

ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম বলেন, অভিযোগ প্রমাণিত হলে ছাত্রলীগ নেত্রী বাবলীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার ওসি আতিকুর রহমান বলেন, ধামরাইয়ে গরু চুরির পর সাভারের রেডিও কলোনি এলাকায় ওই নেত্রীর বাড়িতে রেখে বিক্রি করা হতো। গরু চুরির ঘটনায় সম্পৃক্ত থাকার দায়ে তাকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম