মানুষ শেখ হাসিনার উন্নয়নের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে: শেখ হেলাল

যশোর প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২২, ১৫:৪২আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ১৬:২৬

যশোরে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন বলেছেন, ‘আজকের এই বিশাল জনসভা প্রমাণ করে বাংলাদেশের মানুষ শেখ হাসিনার উন্নয়নের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে। আপনারা এসে এই জনসভাকে সাফল্যমণ্ডিত করেছেন। এখনও লাখ লাখ মানুষ এই মাঠের বাইরে অপেক্ষা করছেন। তারা আজ জননেত্রী শেখ হাসিনাকে দেখতে চান। ২৭ মাস পরে আজ জননেত্রীর জনসভা হচ্ছে।’

বৃহস্পতিবার দুপুরে যশোরের শামস-উল হুদা স্টেডিয়ামে আওয়ামী লীগের উদ্যোগে এই জনসভার আয়োজন করা হয়েছে। বিশাল এই জনসভায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা উপস্থিত হয়ে বক্তব্য দিচ্ছেন।

পুনরায় আওয়ামী লীগকে বিজয়ী করার আহ্বান জানিয়ে এ সময় জনতার উদ্দেশে শেখ হেলাল বলেন, ‘বাংলার মানুষ, বিশেষ করে বৃহত্তর যশোরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে আপনারা নেত্রীর সঙ্গে ছিলেন দুর্দিনে। আগামী নির্বাচনেও আপনারা নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও জয়ী করবেন।’

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি