বিএসএফের নির্যাতনে বাংলাদেশির মৃত্যুর অভিযোগ

লালমনিরহাট প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২২, ২০:১৫আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ২০:১৫

লালমনিরহাটের হাতীবান্ধায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে সাদ্দাম হোসেন (৩২) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। রবিবার (২৭ নভেম্বর) ভোরে ওই উপজেলার গোতামারী ইউনিয়নের উত্তর গোতামারী সীমান্তের ৯০১নং পিলারের কাছে এ ঘটনা ঘটে।

মৃত সাদ্দাম হোসেন একই ইউনিয়নের ভুটিয়ামঙ্গল এলাকার আছির উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, ওই সীমান্ত দিয়ে ভারতীয় গরু আনার চেষ্টা করছিলেন সাদ্দাম ও তার সঙ্গীরা। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কয়েকজন সদস্য তাকে আটক করে নির্যাতন করে সীমান্তে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু ঘটে। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) ফরহাদ ইমরুল কায়েস এবং হাতীবান্ধা থানার ওসি শাহ আলম সাদ্দাম হোসেনের বাড়ি পরিদর্শন করেছেন।

গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনাব্বেরুল হক মোনা জানান, তিনি লাশ দেখেছেন। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি লোকমুখে শুনেছেন সীমান্তে গরু আনতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন সাদ্দাম।

সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নির্যাতনে সাদ্দামের মৃত্যু হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।’

এদিকে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এসএম তৌহিদুল ইসলাম বলেন, ‘বিজিবি সদস্যরা মৃত সাদ্দাম হোসেনের বাড়িতে গিয়েছিলেন। এরপর ভারতীয়-৭৫ বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। বৈঠকের পর আমরা নিশ্চিত হতে পারবো, তিনি বিএসএফের নির্যাতনে না অন্য কারণে মারা গেছেন।’

/এমএএ/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম