ব্যাডমিন্টন খেলতে গিয়ে প্রাণ গেলো বিদ্যুৎস্পৃষ্টে

ফেনী প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২২, ২০:৩১আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ২০:৩১

ফেনীতে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আবু বক্কর (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের পিঠাপাশারী গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবু বক্কর ফেনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সৈয়দনগর এলাকার ফজল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, শনিবার রাত ৮টার দিকে নিজ বাড়ির অদূরে ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের পিঠাপাশারী এলাকায় ব্যাডমিন্টন খেলতে যান আবু বকর। সে সময় বিদ্যুৎ লাইনে সমস্যা হয়। আবু বক্কর সংযোগ পেতে বাঁশ দিয়ে বিদ্যুতের খুঁটিতে তার লাগানোর সময় বিকট শব্দ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আবু বক্করের বাবা ফজল হক হাসপাতালের মর্গের সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে আক্ষেপ করে বলেন, ‘ছেলে বাড়ি থেকে খেলতে যাওয়ার আগে তার মাকে বলে এসেছিল, খেলা শেষে বাড়ি গিয়ে ভাত খাবে। আর কোনোদিন মায়ের হাতে ভাত খাওয়া হবে না তারা।’

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

/এমএএ/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি