শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে প্রধান শিক্ষকের যাবজ্জীবন, জরিমানা ১০ লাখ

রাঙামাটি প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২২, ১৪:৫৮আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ১৪:৫৮

রাঙামাটির লংগদুতে এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে প্রধান শিক্ষক আব্দুর রহিমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া আসামিকে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে রাঙামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ ই এম ইসমাইল হোসেন এই রায় ঘোষণা করেন। ২০২০ সালের ৫ অক্টোবর লংগদু থানায় মামলাটি দায়ের করা হয়েছিল।

রায়ে উল্লেখ করা হয়, উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয়ের ছাত্রাবাসের ভেতরে ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেছেন। বিষয়টি রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। আসামিকে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৯(১) ধারায় শান্তিযোগ্য অপরাধে দোষী সাব্যস্ত করা হয়।

রায়ে আরও উল্লেখ করা হয়, আসামি আগামী ৯০ দিনের মধ্যে জরিমানা পরিশোধ করতে ব্যর্থ হলে বিধি মোতাবেক তার মালিকাধীন স্থাবর বা অস্থাবর সম্পত্তির নিলাম করা হবে।

বাদীপক্ষের আইনজীবী অ্যাভোকেট রাজীব চাকমা বলেন, ‘মাননীয় আদালতের এই রায়ে আমরা খুশি।’

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) সাইফুল ইসলাম অভি বলেন, ‘আমরা রায়ে সন্তোষ প্রকাশ করছি। আমরা মামলাটি প্রমাণ করতে সক্ষম হয়েছি।’

/এমএএ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী