পাহাড় থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২২, ০৩:৩৩আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ০৩:৩৫

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ি এলাকা থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের একটি হাত ভাঙা অবস্থায় পাওয়ায় পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এটি হত্যাকাণ্ড।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জায়েদ হাসান জানান, শুক্রবার বিকাল সাড়ে ৫টায় টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের গহীন পাহাড়ের পুঠিখোলা মাঠ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মংচু অং চাকমা (৬০) ওই ইউনিয়নের হরিখোলা এলাকার জিনমাই অং চাকমার ছেলে।

স্থানীয়দের বরাতে জায়েদ হাসান বলেন, ‘শুক্রবার বিকালে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের গহীন পাহাড়ের পুঠিখোলা মাঠ এলাকায় জঙ্গলের মধ্যে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেছে। নিহতের শরীরে আঘাতের কোনও চিহ্ন না থাকলেও বাঁ হাত ভাঙা অবস্থায় পাওয়া গেছে। এটি হত্যাকাণ্ড হতে পারে।

‘স্থানীয়রা জানিয়েছেন, গহীন পাহাড়ের পুঠিখোলা মাঠ এলাকায় মংচু অং চাকমা জুমচাষের পাশাপাশি গবাদি পশু পালন করতেন। তবে তার সঙ্গে কারও কোনও বিরোধ ছিল না। কারা, কী কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে পুলিশ এ ব্যাপারে খোঁজ খবর নিচ্ছে।’

তিনি জানান, নিহতের লাশ টেকনাফ থানা পুলিশের হেফাজতে রয়েছে এবং ময়নাতদন্তের শনিবার সকালে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

/এমএএ/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের