ধলেশ্বরী-মেঘনা মোহনায় লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২২, ১৬:৫১আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ১৬:৫১

মুন্সীগঞ্জ সংলগ্ন ধলেশ্বরী-মেঘনা নদী মোহনায় চলন্ত লঞ্চ থেকে পড়ে এক যুবক নিখোঁজ রয়েছেন। সোমবার দুপুর ১টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার চরকিশোরগঞ্জ এলাকায় লঞ্চ থেকে পড়ে যান তিনি। লঞ্চটি নারায়ণগঞ্জ থেকে মতলব যাচ্ছিল বলে জানা গেছে। নিখোঁজের যুবকের সন্ধানে নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি টিম কাজ করছে।

নিখোঁজ যুবকের নাম হজরত আলী। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার গাবতলি নতুনবাজার এলাকার মরতুজ আলীর ছেলে।

গজারিয়া নৌপুলিশের পরিদর্শক ইজাজ আহমেদ বলেন, ‘দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জ থেকে মতলবগামী লঞ্চ এমএল হাসিব নামে লঞ্চে ওঠেন সাত যুবক। পথে নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সীমানায় চরকিশোরগঞ্জ ধলেশ্বরী-মেঘনা নদীর মোহনায় এসে এক যুবক লঞ্চ থেকে পড়ে নিখোঁজ হন।’

তিনি আর বলেন, ‘আমরা লঞ্চের স্টাফদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, তারা সাত বন্ধু লঞ্চের সামনে বসে মাদক সেবন করছিলেন। সে সময় হঠাৎ একজন লঞ্চ থেকে পড়ে যান। তাকে উদ্ধারে আমি নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দিই। আমাদের পুলিশের একটি টিম উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।’

নারায়ণগঞ্জ নৌ ফায়ার সার্ভিসের ডুবুরি আব্দুর রহিম হাওলাদার বলেন, ‘আমাদের একটি টিম ঘটনা শোনার সঙ্গে সঙ্গে স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে চলে গেছে। ওই যুবককে উদ্ধারের জন্য কাজ করছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি