নিখোঁজ ছাত্রনেতাকে উদ্ধারের দাবিতে ৪৮ ঘণ্টার সড়ক অবরোধ শুরু

রাঙামাটি প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০২২, ১২:৩৮ আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, ১৩:২৪

১৬ দিন আগে নিখোঁজ ছাত্রনেতা সালাহ উদ্দিনকে উদ্ধারের দাবিতে ৪৮ ঘণ্টার সড়ক অবরোধ চলছে রাঙামাটির রাজস্থলীতে। মঙ্গলবার সকাল থেকে বাঙ্গালহালিয়া সচেতন নাগরিক সমাজের ব্যানারে ডাকা অবরোধে রাজস্থলী, চন্দ্রঘোনা ও বান্দরবান সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

নিখোঁজ সালাহ রাজস্থলী উপজেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক প্রয়াত মজিবুর রহমানের চতুর্থ ছেলে এবং উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি। ৪ ডিসেম্বর ঘিলাছড়ি ইউনিয়নে আমতলীপাড়া  এলাকা থেকে তিনি নিখোঁজ হন।

সালাহ উদ্দিনের বড় ভাই ফোরকান হোসেন মুন্না জানান, তার ছোট ভাই সালাহ বান্দরবান সরকারি কলেজের ছাত্র। ৪ ডিসেম্বর সকালে নিখোঁজ হন। পরিবারের ধারণা, আঞ্চলিক সংগঠন জেএসএস সন্ত্রাসীরা সালাহকে অপহরণ করেছে।

এই ব্যাপারে রাজস্থলী থানার ওসি জাকির হোসাইন বলেন, ‘নিখোঁজ সালাহ উদ্দিন ছাত্রলীগ নেতা হলেও তিনি একজন ব্যবসায়ী। তার এক্সক্যাভেটর (মাটি কাটার যন্ত্র) আছে। নিখোঁজের দিন তিনি রাজস্থলী বান্দরবান সীমান্তবর্তী আমতলীপাড়ায় যান কাজের খোঁজে এবং রাত ১১টা পর্যন্ত মোবাইল ফোন খোলা ছিল। এরপর থেকে বন্ধ আছে। তাকে উদ্ধারের দাবিতে শান্তিপূর্ণভাবে অবরোধ চলছে। গাড়ি চলাচল বন্ধ আছে। পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার, আছেন শিক্ষক-ব্যবসায়ী ও চাকরিজীবী
অধ্যক্ষের পদত্যাগের দাবিতে সড়কে শিক্ষার্থীরা
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ
সর্বশেষ খবর
সেতু ভব‌নে কক‌টেল বি‌স্ফোরণ
সেতু ভব‌নে কক‌টেল বি‌স্ফোরণ
মূল্যস্ফীতির চাপে কেনাকাটায় কাটছাঁট, চাপে খুচরা ব্যবসা
মূল্যস্ফীতির চাপে কেনাকাটায় কাটছাঁট, চাপে খুচরা ব্যবসা
শ্রমিক আন্দোলনের ঘটনায় পুলিশের ১২ মামলায় গ্রেফতার ৭০, তৌফিকের মৃত্যুতে হয়নি মামলা
শ্রমিক আন্দোলনের ঘটনায় পুলিশের ১২ মামলায় গ্রেফতার ৭০, তৌফিকের মৃত্যুতে হয়নি মামলা
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশি সম্পর্কে যা জানা গেলো
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশি সম্পর্কে যা জানা গেলো
সর্বাধিক পঠিত
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
লাঠি খেলে ঐতিহ্যবাহী লাঠিখেলা উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
লাঠি খেলে ঐতিহ্যবাহী লাঠিখেলা উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
সুন্দরবনের জলদস্যু জোনাব বাহিনীর প্রধানকে যেভাবে গ্রেফতার করলো এসআরবি
সুন্দরবনের জলদস্যু জোনাব বাহিনীর প্রধানকে যেভাবে গ্রেফতার করলো এসআরবি