২ কার্গো জাহাজের সংঘর্ষে মেঘনায় ছড়িয়ে পড়ছে তেল

ভোলা প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০২২, ১৬:২২আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২, ১৬:২২

ভোলার মেঘনা নদীতে দুটি কার্গো জাহাজের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় এসভি সাগর নন্দিনী-২ নামে একটি জ্বালানিবাহী জাহাজ তলা ফেটে অর্ধ-নিমজ্জিত হয়েছে। জাহাজটির তলা ফেটে যাওয়ায় মেঘনা নদীতে ডিজেল ছড়াচ্ছে। জাহাজটিতে প্রায় ১১ লাখ লিটার ডিজেল রয়েছে। কোস্টগার্ড ওই জাহাজের ১৩ নাবিককে জীবিত উদ্ধার করেছে।

রবিবার (২৫ ডিসেম্বর) ভোররাতে মেঘনার ভোলা সদরের কাঠির মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

কোস্টগার্ড দক্ষিণ জোন ভোলার মিডিয়া কর্মকর্তা কে এম শফিউল কিঞ্জল জানান, দুর্ঘটনাকবলিত জাহাজটি চট্টগ্রাম থেকে ডিজেল নিয়ে ঢাকায় যাচ্ছিল। রবিবার ভোররাতে মেঘনা নদীর কাঠির মাথা নামে জায়গায় নোঙর করা আরেকটি জাহাজের সঙ্গে ওই জাহাজটির মুখোমুখি সংঘর্ষ হয়। মূলত নদীতে ঘন কুয়াশা থাকার কারণেই এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ইলিশা নৌ-থানার ইনচার্জ আকতার হোসেন জানান, নৌ-পুলিশ ও কোস্টগার্ড ডিজেল অপসারণের চেষ্টা করছে। দুর্ঘটনাকবলিত স্থানটিতে নৌ-পুলিশের কাজ চলমান রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-সেমিনারে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারের নির্দেশ
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
তেলের পর এবার বাড়তে পারে বিদ্যুতের দাম, চাপে ভোক্তারা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী