ভেজাল গুড়-চুন-ফিটকিরি-ডালডা জব্দ, ২ লাখ টাকা জরিমানা

নাটোর প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০২২, ১৪:৪৯আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, ১৪:৪৯

নাটোরের লালপুর উপজেলার চর জাজিরা এলাকায় একটি গুড় তৈরির কারখানা থেকে দুই হাজার কেজি ভেজাল গুড় জব্দ করা হয়েছে। এ সময় গুড় তৈরির উপকরণ ৫০ কেজি চুন, ৫ কেজি ফিটকিরি এবং ১০ কেজি ডালডা জব্দ করা হয়। খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অপরাধে ওই কারখানার মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদফতর নাটোর জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মেহেদী হাসান তানভীর অভিযান চালিয়ে এই জরিমানা করেন। রাজশাহী র‌্যাব-৫-এর হেডকোয়ার্টারের একটি টিম অ‌ভিযা‌নটি প‌রিচালনায় সহায়তায় করে।

জব্দ করা ক্ষতিকর দ্রব্য মিশ্রিত গুড় মেহেদী হাসান তানভীর জানান, বুধবার সকাল ৮টা থেকে প্রায় দুপুর পর্যন্ত চর জাজিরা এলাকার নাজিম গুড় ভান্ডারে এই অভিযান চালানো হয়। এ সময় ভেজাল গুড় ছাড়াও ওই কারখানায় থাকা আরও এক হাজার ৩৫০ কেজি চিনি বাজারে বিক্রির নির্দেশ দেওয়া হয়। অভিযান শেষে ভেজাল গুড় ও গুড় তৈরির উপাদান ধ্বংস করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও দাবি করেন তিনি।

/এমএএ/
সম্পর্কিত
বাজারে নকল পণ্যের ছড়াছড়ি, চিনবেন কীভাবে
সাংবাদিক কর্মশালায় বক্তারাফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং কমাবে অসংক্রামক রোগের ঝুঁকি
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের