কুয়াশায় ফেরি বন্ধ, কনকনে শীতে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি
০১ জানুয়ারি ২০২৩, ১৯:৩৯আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ১৯:৩৯

ঘন কুয়াশায় মানিকগঞ্জের পাটুরিয়া এবং রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ফেরি বন্ধ থাকায় অ্যাম্বুলেন্সে নজরুল ইসলাম মণ্ডল নামে এক রোগীর মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৬টার দিকে পাটুরিয়ার ৪ নম্বর ফেরিঘাটে তার মৃত্যু হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক সালাম মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

নজরুল ইসলাম মেহেরপুর জেলার নবী মণ্ডলের ছেলে।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয় এবং ঘাটসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে শনিবার দিবাগত রাত আড়াইটা থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। রাতে ঢাকার বক্ষব্যাধি হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্সে রোগী নজরুল ইসলামকে নিয়ে গ্রামের বাড়ি মেহেরপুরের গাংনীর উদ্দেশ্যে রওনা হন স্বজনরা। শনিবার দিবাগত রাত ৩টার দিকে পাটুরিয়ার ৪ নম্বর ফেরিঘাটে এসে আটকা পড়ে অ্যাম্বুলেন্সটি। সকাল ৬টার দিকে কনকনে শীতের মধ্যে নজরুল মারা যান।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক সালাম মিয়া বলেন, ‘ঘন কুয়াশার কারণে শনিবার দিবাগত রাত আড়াইটা থেকে রবিবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকে। অ্যাম্বুলেন্সের ভেতর ওই রোগী মারা যাওয়ার পর সকাল সাড়ে ৭টায় ফেরি চলাচল শুরু হলে স্বজনেরা মরদেহ গ্রামের বাড়ি নিয়ে যান।

/এমএএ/
সম্পর্কিত
এমপি হান্নান মাসউদের জন্য দুই ঘণ্টা ফেরি আটকে রাখার অভিযোগ
দৌলত‌দিয়া-পাটুরিয়া নৌপথে ২৪ ঘণ্টায় ৪৩০১ যানবাহন পারাপার
নৌপথে নির্বিঘ্নে ঢাকায় ফিরছেন যাত্রীরা, বাড়েনি ভাড়া
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের