যমুনায় সারবোঝাই কার্গো জাহাজের তলায় ছিদ্র 

মানিকগঞ্জ প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২৩, ১৫:৩৭আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩, ১৫:৩৭

মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীতে কার্গো জাহাজের (এমভি এবাদত) তলা ছিদ্র হয়ে পানি ঢুকে কাত হয়ে গেছে। সারবোঝাই কার্গো জাহাজটি মোলা বন্দর থেকে সিরাজগঞ্জের বাঘাবাড়ি ঘাটে যাচ্ছিল। পথে নাব্য সংকটের কারণে কার্গো জাহাজটি যমুনায় নোঙর করে রাখা হয়। বৃহস্পতিবার সকালে উপজেলার যমুনা নদীর অন্বয়পুর এলাকায় এই ঘটনা ঘটে।

কার্গো জাহাজের মাস্টার হাসান আলী জানান, এতে সারের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। অন্য জাহাজে গন্তব্যে নেওয়া হচ্ছে।

শিবালয় থানা পুলিশ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ(বিআইডব্লিউটিএ), কার্গোর মাস্টার সূত্রে জানা গেছে, গত ৩১ ডিসেম্বর বাগেরহাটের মোংলা বন্দর থেকে ৬৫০ মেট্রিক টন এমওপি সার বোঝাই করে এমভি এবাদত নামে একটি কার্গো জাহাজ পাবনার বাঘাবাড়ির উদ্দেশ্যে রওনা হয়। যমুনা নদীর নাব্য সংকটের কারণে মঙ্গলবার বিকালে শিবালয়ের অন্বয়পুর এলাকায় তীরে কার্গো জাহাজটি নোঙর করে রাখা হয়।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কার্গো জাহাজের লোকজন পানি ওঠার বিষয়টি দেখতে পান। এর পরই জাহাজের সুকানিসহ সবাই জাহাজের ভেতর থেকে সারগুলো সরিয়ে তীরে নেওয়া শুরু করেন। এ ছাড়া ভেতরে ঢুকে পড়া পানি বের করা হচ্ছে।

কার্গো জাহাজের মাস্টার হাসান আলী বলেন, ‘কার্গো জাহাজটি ভেতরে তিনটি ভাগে বিভক্ত। জাহাজের নিচের পাটাতন ছিদ্র হয়ে ইঞ্জিন কক্ষে পানি ঢুকে পড়েছে। তবে অন্য দুটি অংশে পানি ঢুকতে পারেনি। এ কারণে সারের কোনও ক্ষতি হয়নি। আকিজ গ্রুপের মালিকানাধীন এসব সার পাবনার বাঘাবাড়ি বন্দরে নেওয়া হবে।’

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নূর এ আলম বলেন, ‘নদীর তীরে নোঙর করা কার্গো জাহাজটিতে সামান্য পানি ঢুকে কাত হয়। তবে এতে ক্ষয়ক্ষতি হয়নি।’

এ ব্যাপারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বন্দর কর্মকর্তা সাজ্জাদুর রহমান জানান, সারবোঝাই কার্গো জাহাজটি থেকে সারগুলো আনলোড করা হচ্ছে। সারের কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

/এমএএ/
সম্পর্কিত
বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ওড়িশা উপকূলে জাহাজডুবি, উদ্ধার ২
চট্টগ্রাম বন্দরে এক বছরে রাজস্ব বেড়েছে ৯৯৯ কোটি টাকা
হরমুজের পর আর্কটিকের পথে চীন, ‘বরফ সিল্ক রোডে’ সম্ভাবনা ও ঝুঁকি
সর্বশেষ খবর
জনগণের কল্যাণে আরও কার্যকর সার্ক চান প্রধানমন্ত্রী
জনগণের কল্যাণে আরও কার্যকর সার্ক চান প্রধানমন্ত্রী
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল