মনোনয়নপত্র বাতিলের পর হিরো আলম বললেন ‘হাইকোর্টে যাবো’

বগুড়া প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০২৩, ১৮:৫৭আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ১২:২১

বগুড়ার দুটি আসনেই মনোনয়নপত্র বাতিল হয়েছে আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের। রবিবার প্রার্থিতা বাতিল হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘এটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। আমি নির্বাচন কমিশনে (ইসি) আপিল করবো। সেখানে ব্যর্থ হলে হাইকোর্টে যাবো।’

বগুড়া-৬ (সদর) এবং বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন কিনেছিলেন হিরো আলম।

রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানান, যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা সার্টিফায়েড কপি সংগ্রহের পর ৯-১১ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। মোট ভোটারের এক শতাংশের সই না থাকায় নয় জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এ ছাড়া ঋণখেলাপের কারণে সৈয়দ কবির আহমেদ মিঠু এবং মনোয়নপত্রে সই না থাকা ও হলফনামা জমা না দেওয়ায় মনসুর রহমানের মনোনয়ন বাতিল হয়েছে।

বগুড়া জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, আগামী ১৫ জানুয়ারি মনোনয়ন প্রত্যাহার, ১৬ জানুয়ারি প্রতীক বরাদ্দ এবং ১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।

বগুড়ার দুটি আসনের উপনির্বাচনে ২২ প্রার্থীর মধ্যে হিরো আলমসহ ১১ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। তাদের মধ্যে বগুড়া-৬ (সদর) আসনে ছয় জন এবং বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে পাঁচ জন রয়েছেন। বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে ১০ জন স্বতন্ত্র এবং একজন বাংলাদেশ কংগ্রেসের।

/এমএএ/
সম্পর্কিত
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর
৯৮ হাজার ভোটে পরাজিত নেতাকে আবারও প্রার্থী করলো, কে এই দেলোয়ার?
মির্জা ফখরুলের আসনে জামায়াতের প্রার্থী সেই দেলাওয়ার, এবার বিজয়ী হওয়ার আশা
সর্বশেষ খবর
বর্জ্য থেকে বিদ্যুৎ: পরিবেশের ঝুঁকি কতটা 
বর্জ্য থেকে বিদ্যুৎ: পরিবেশের ঝুঁকি কতটা 
‘স্প্যানিশ ফুটবলে মেসি-রোনালদোর বিনিয়োগ আমাদের জন্য সম্মানের’
‘স্প্যানিশ ফুটবলে মেসি-রোনালদোর বিনিয়োগ আমাদের জন্য সম্মানের’
স্বাধীনতার কত বছর পর ঢাকার সিনেমায় ফেরেন শবনম, জানালেন নিজেই
স্বাধীনতার কত বছর পর ঢাকার সিনেমায় ফেরেন শবনম, জানালেন নিজেই
এআইয়ের সঙ্গে কথা বলতে বলতে ‘ভূত’ দেখছেন? আসলে কী হচ্ছে
এআইয়ের সঙ্গে কথা বলতে বলতে ‘ভূত’ দেখছেন? আসলে কী হচ্ছে
সর্বাধিক পঠিত
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা?